নকলা ওলামা ঐক্য পরিষদ, ৩নং উরফা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন

শেরপুর জেলার নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়ন শাখা নকলা ওলামা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রোজ শনিবার মাগরিবের নামাজের পর এ কমিটি ঘোষণা করা হয়।

Sep 12, 2026 - 23:57
 0  10
নকলা ওলামা ঐক্য পরিষদ, ৩নং উরফা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন
×

শেরপুর জেলার নকলা উপজেলার ৩নং উরফা ইউনিয়ন শাখা নকলা ওলামা ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।

গত ১২ সেপ্টেম্বর রোজ শনিবার মাগরিবের নামাজের পর লয়খা দাওয়াতুল হক নুরানি কিন্ডারগার্টেনে ইউনিয়নের ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন নকলা উপজেলা ওলামা ঐক্য পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুল জলিল, সেক্রেটারি মুফতি আনসারুল্লাহ, নকলা পৌরসভার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম বিপ্লবী, প্রচার সম্পাদক হাফেজ খায়রুল বাশারসহ উপজেলা ওলামা ঐক্য পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ওলামায়ে কেরাম ও এলাকাবাসীর সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৩নং উরফা ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুফতি শামসুল হুদা রহিমী, সিনিয়র সহসভাপতি মুফতি মুখলেছুর রহমান এবং সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান। 

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সাংগঠনিক সম্পাদক হাফেজ আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মাওলানা হাসানুজ্জামান, সহকারী কোষাধ্যক্ষ হাফেজ বজলুর রহমান, দপ্তর সম্পাদক হাফেজ আশরাফুল ইসলাম, প্রচার সম্পাদক শাহীনুর আলম ও সহকারী প্রচার সম্পাদক আরিফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দ্বীনের খেদমত ও সমাজের কল্যাণে ওলামায়ে কেরামের ঐক্যের কোনো বিকল্প নেই। পারস্পরিক হিংসা-বিদ্বেষ ভুলে সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। সমাজের অসহায়, গরিব ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সমাজসেবামূলক কার্যক্রম জোরদার করতে হবে। যুবসমাজকে মাদক ও অনৈতিকতা থেকে ফিরিয়ে এনে দ্বীনি শিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। এলাকার মসজিদ-মাদ্রাসাগুলোর উন্নয়ন এবং দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।

নতুন কমিটির নেতৃবৃন্দ এলাকার শান্তি, সম্প্রীতি ও ইসলামের প্রচার-প্রসারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।