সারিয়াকান্দি উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আব্দুল কাদের, সেক্রেটারি দেলোয়ার
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে। সভাপতি মাওলানা আব্দুল কাদের, সেক্রেটারি দেলোয়ার হোসেন।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলা শাখায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ২০২৭-২৮ সেশনের কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মাওলানা মুহা. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং মাওলানা মুহা. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উপজেলা শুরা অধিবেশনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রচার সম্পাদক মুহাম্মাদ আবুল বাশার।
নবগঠিত কমিটিতে মাওলানা মুহা. আব্দুল কাদেরকে সভাপতি এবং মাওলানা মুহা. দেলোয়ার হোসেনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে।
নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


