নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ইয়াবাসহ হালুয়াঘাটে গ্রে/প্তার

Aug 23, 2026 - 17:36
Aug 23, 2026 - 17:37
 0  1
নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সহসভাপতি ইয়াবাসহ হালুয়াঘাটে গ্রে/প্তার
×

ময়মনসিংহের হালুয়াঘাটে ১৫০ পিস ইয়াবাসহ কামাল হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রে/প্তার করেছে পুলিশ। তিনি শেরপুরের নালিতাবাড়ী উপজেলা শ্রমিকদলের সহসভাপতি বলে জানা গেছে।

গতকাল বিকেলে হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রে'প্তার করা হয়।

হালুয়াঘাট থানা পুলিশ জানায়, গ্রে/প্তারের সময় কামাল হোসেনের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় কামাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানিয়েছে, গ্রে/প্তার কামাল হোসেনের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী উপজেলায়।