সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বগুড়ায় নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগ
বগুড়ায় নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মানবিক এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ (NFBD)-এর বগুড়া শাখার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সেজুতি ইসলাম মিমের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বগুড়ার চালোপাড়া শিশু পার্কে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় সুবিধাবঞ্চিত শিশুদের হাতে খাবার তুলে দেওয়া হয়।
সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে NFBD-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। খাবার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। পরে সংগঠনের সদস্যরা শিশুদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি তাদের খোঁজখবর নেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি এবং কেন্দ্রীয় ব্যবস্থাপনা পরিচালক ফারহানা খন্দকার বন্যা, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. এ. মুহতাসীম ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অহিনিশ তরফদার, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি শুভ আহাম্মেদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক জিনাত আফরিন জুঁই, সহ-সাংগঠনিক সম্পাদক (বগুড়া শাখা) ইকরামুল হক সিয়াম এবং নারী ও শিশু বিষয়ক সম্পাদক (বগুড়া শাখা) রূপা পোদ্দার।
এ ছাড়া কর্মসূচিতে জুমানা জাহিদ আধারা, মারিয়া বিনতে কায়সার, মোছা. সাদিয়া আক্তার, সাবরিনা শেখ সানিয়া, সুরোভী আক্তার ও সারাফত খন্দকারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
NFBD-এর সদস্যরা জানান, সুবিধাবঞ্চিত শিশু ও মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি নিয়মিত বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বগুড়াতেও বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
সেজুতি ইসলাম মিমের উদ্যোগে আয়োজিত এ খাবার বিতরণ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের সামর্থ্যবান মানুষদেরও মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
NFBD-এর পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।


