শেরপুরের নকলায় পাগলা কুকুরের তান্ডব
শেরপুরের নকলা পৌর শহরে পাগলা কুকুরের আকস্মিক তাণ্ডবে গৃহপালিত পশুসহ অন্তত ২১ জন মানুষ আ'হ'ত হয়েছেন। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শেরপুরের নকলা পৌর শহরে পাগলা কুকুরের আকস্মিক তাণ্ডবে গৃহপালিত পশুসহ অন্তত ২১ জন মানুষ আ/হত হয়েছেন। বুধবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় পুরো পৌর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ করেই কয়েকটি পাগলা কুকুর পৌর শহরের বিভিন্ন এলাকায় ঢুকে যাকে সামনে পেয়েছে, তার ওপরই অতর্কিত হা/মলা চালায়। কুকুরগুলোর আক্রমণ থেকে রক্ষা পায়নি মাঠে থাকা গৃহপালিত গরু ও ছাগলও।
খোঁজ নিয়ে জানা যায়, আহ/তদের মধ্যে ১০ জন পৌর শহরের গ্রীণরোড ও দড়িপাড়া এলাকার বাসিন্দা। এছাড়া উত্তর কায়দা গ্রামের আরও ১১ জন কুকুরের হাম/লার শিকার হয়েছেন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের জলাতঙ্ক (রেবিস) প্রতিরোধী টিকা এবং প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনার পর পৌর শহরে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই আত্মরক্ষার্থে লাঠিসোঁটা নিয়ে চলাচল করছেন। স্থানীয়দের অভিযোগ, ভবঘুরে ও উন্মত্ত কুকুরের উপদ্রব দীর্ঘদিনের হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা পৌর কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে দ্রুত পাগলা কুকুরগুলো শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে নতুন করে আর কোনো হতা/হতের ঘটনা না ঘটে।


