টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর’—বাংলাদেশের জয়ে সাবেক আওয়ামী লীগ এমপি মাশরাফি

অস্ট্রেলিয়ার মাটিতে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও সাবেক আওয়ামী লীগ এমপি মাশরাফি বিন মুর্তজা।

Aug 16, 2026 - 14:58
 0  3
টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর’—বাংলাদেশের জয়ে সাবেক আওয়ামী লীগ এমপি মাশরাফি
×

শক্তিশালী অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে টেস্টে হারিয়ে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। মাত্র সাড়ে তিন দিনে পাওয়া বাংলাদেশের এই দাপুটে জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাবেক ক্রিকেটার ও সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা।

বাংলাদেশের জয়ে নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মাশরাফি লিখেছেন, “টেস্ট ক্রিকেট, তুমি সুন্দর। আর বাংলাদেশ জিতলে তো আরও সুন্দর!”

বাংলাদেশ দলের খেলোয়াড়দের প্রশংসা করে তিনি লেখেন, “কার কথা বলব—হাসান, তামিম, মিরাজ, শান্ত—অবিশ্বাস্য! গোটা দলকে অভিনন্দন।”

অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়কে নিজের দেখা টেস্ট ইতিহাসের অন্যতম বড় জয় হিসেবে উল্লেখ করেছেন মাশরাফি। তিনি বলেন, “পুরো শক্তির মাইটি অস্ট্রেলিয়াকে তাদের নিজেদের মাটিতে হারানো, আমার দেখা টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয়।”

সিরিজের সম্ভাব্য ফল নিয়েও আশাবাদ প্রকাশ করেন সাবেক এই অধিনায়ক। তার ভাষায়, “বাংলাদেশ সিরিজ হারছে না, এটা নিশ্চিত। জয়ী হবে কি না, সময়ই বলে দেবে।

তবে ম্যাচজুড়ে বাংলাদেশের আধিপত্যই তাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে। মাশরাফি লিখেছেন, “এই ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিটি সেশনে বাংলাদেশের আধিপত্য এবং শেষ পর্যন্ত জয় দেখতে পেরে নিজেকে সত্যিই সৌভাগ্যবান মনে হচ্ছে।

ফেসবুক পোস্টের শেষদিকে দেশপ্রেমের আবেগও প্রকাশ করেন মাশরাফি। তিনি লেখেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের এমন দাপুটে টেস্ট জয় দেশের ক্রিকেটে নতুন আশার সঞ্চার করেছে। মাশরাফির এই উচ্ছ্বাসও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।