নকলায় উলামা ঐক্য পরিষদের পৌর কমিটি গঠন, নেতৃত্বে মাওঃ আমিনুল ও শহিদুল ইসলাম
শেরপুরের নকলা উপজেলায় উলামা ঐক্য পরিষদের নকলা পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মাওলানা আমিনুল ইসলামকে সভাপতি এবং মাওলানা শহিদুল ইসলাম বিপ্লবীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শেরপুরের নকলা উপজেলায় উলামা ঐক্য পরিষদের নকলা পৌরসভা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) নকলা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকলা উলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি আনসারুল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কমিটিতে মাওলানা আমিনুল ইসলামকে সভাপতি এবং মাওলানা শহিদুল ইসলাম বিপ্লবীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া মুফতি রবিউজ্জামান জিহাদকে সহকারী সাধারণ সম্পাদক, মাওলানা জুনাইদ আল হাবিব জামিকে সাংগঠনিক সম্পাদক, ইমদাদুল হক মিলনকে কোষাধ্যক্ষ, মাওলানা সাইম ইসলামকে দপ্তর সম্পাদক এবং হাফেজ খাইরুল বাশারকে প্রচার সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ উলামা ঐক্য পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি নকলা পৌর এলাকার আলেম-ওলামাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও সুদৃঢ় করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


