স'ন্ত্রাস'বিরোধী আইনে করা মামলায় ছাত্রলীগ ও যুবলীগ নেতা কারাগারে
স'ন্ত্রাস'বিরোধী আইনে করা মামলায় শেরপুরের নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স'ন্ত্রাস'বিরোধী আইনে করা মামলায় শেরপুরের নালিতাবাড়ীতে যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুলকে গ্রে'প্তার করেছে পুলিশ।
বুধবার পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁদের শেরপুর আদালতের মাধ্যমে কারা'গারে পাঠানো হয়েছে।
গ্রে'প্তার ব্যক্তিরা হলেন যুবলীগ কর্মী তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ কর্মী হারুনুর রশিদ ও বুলবুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে দিনে ও রাতে প্রকাশ্যে পৃথকভাবে কর্মসূচি পালন করে আসছিলেন নি'ষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচিতে তাঁদের হাতে মশাল ও লাঠিসোঁটা দেখা যায়।
পরে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বুধবার বিকেল ও রাতে বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তিনজনকে গ্রে'প্তার করা হয়। পরে তাঁদের স'ন্ত্রাস'বিরোধী আইনে করা মামলায় গ্রে'প্তার দেখানো হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তারের পর বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারা'গারে পাঠানো হয়েছে।


