মাধবপুরে ডাক্তারের পরিত্যক্ত কোয়াটার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ডাক্তার কোয়াটার থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

Aug 17, 2026 - 15:54
 0  2
মাধবপুরে ডাক্তারের পরিত্যক্ত কোয়াটার থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
×

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি পরিত্যক্ত ডাক্তার কোয়ার্টার থেকে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবকের ঝুলন্ত ও অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

​সোমবার (১৭ আগস্ট) দুপুরে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফের নেতৃত্বে পুলিশ দল লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশের প্রাথমিক ধারণা, আনুমানিক এক মাস আগে ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে।

​উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবুল হাসনাত জানান, চিকিৎসকদের জন্য নির্মিত কয়েকটি ভবন দীর্ঘদিন আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এর অধিকাংশের দরজা-জানালা ভেঙে গেছে। সোমবার দুপুরে হাসপাতালে কর্তব্যরত আনসার সদস্যরা ওই ভবনের আশপাশের আগাছা পরিষ্কার করার সময় জানালার ফাঁক দিয়ে এক আনসার সদস্য ঝুলন্ত লাশটি দেখতে পান। পরবর্তীতে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে লাশ উদ্ধার করে।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইমরুল হাসান বলেন, "কোয়ার্টারগুলো খালি ও অরক্ষিত থাকায় ধারণা করা হচ্ছে, কোনো এক সময়ে ওই যুবক সেখানে ঢুকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন।"

​মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙুলের ছাপসহ প্রয়োজনীয় আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়া চলমান রয়েছে।