সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বগুড়ায় নবজাগরণ ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি
সবুজ ভবিষ্যতের প্রত্যয়ে বগুড়ার Netpro School & College-এ নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরতে বগুড়ায় নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশের (NFBD) উদ্যোগে বৃক্ষ উপহার ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য তানু শ্রী-এর উদ্যোগে বগুড়ার নেটপ্রো স্কুল এন্ড কলেজে কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ এবং প্রকৃতির প্রতি দায়িত্ববোধ তৈরিতে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা জানান, শিশুদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি নির্মল বায়ু, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের সুস্থ জীবনযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আয়োজকরা আরও জানান, পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে নবজাগরণ ফাউন্ডেশন বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবে।


