হোমনা সরকারি কলেজ-এর শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা আহত ৭ জন

হোমনা সরকারি কলেজ গেটের সামনে বহিরাগতদের হামলায় আহত আহত ৭ শিক্ষার্থী

Aug 19, 2026 - 14:57
 0  26
হোমনা সরকারি কলেজ-এর শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা আহত ৭ জন
×

হোমনা সরকারি কলেজ-এর শিক্ষার্থীদের উপর বহিরাগতদের হামলা আহত ৭ জন

আজ সকাল ১১ ঘটিকার সময় কলেজ গেটের সামনে বাইক পার্কিং নিয়ে বহিরাগতদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সেই বহিরাগত আরো কয়েকজনকে সাথে নিয়ে এসে কলেজের শিক্ষার্থীদের উপর হামলা চালায়।

বহিরাগতরা হলেন, সুমন, রতন ও আল-আমিন।
তাদের হাতে ছিল হকিস্টিক, সুইচগিয়ার ছু*রি সহ দেশীয় অস্ত্র।

হামলার শিকার শিক্ষার্থীরা গুরুতর আহত হয়ে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। শিক্ষার্থীরা হোমনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ৭ জন শিক্ষার্থী। তারা হলেন, রায়হান, হিমেল, জুবায়ের, আব্দুল্লাহ, নাইম, ইমরান ও প্রান্ত প্রমুখ।

শিক্ষার্থীরা কলেজ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, কলেজ কতৃপক্ষ যদি সুষ্ঠুতদন্ত না করে তাহলে শিক্ষার্থীরা আন্দোলন করবে বলে হুশিয়ারি দেন। কলেজ শিক্ষার্থীরা এটাও বলেন যে, কলেজ কতৃপক্ষ এখন আমাদের কোন খোজ নেয় নি।