শেরপুর সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ, আনুমানিক মূল্য ৪ লক্ষাধিক
শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই পথে আনা ২৭৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সন্ধ্যাকুড়া সেগুনবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
শেরপুরের ঝিনাইগাতীতে চোরাই পথে আনা ২৭৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য চার লাখ টাকার বেশি।
রোববার (১৩ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে উপজেলার সন্ধ্যাকুড়া সেগুনবাগান এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। ময়মনসিংহ বিজিবি-৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২৭৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজীম বায়েজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ করা মদের বাজারমূল্য চার লাখ টাকার বেশি।


