জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চারদিনের সফল সরকারি সফর শেষে জাপানের তোকিও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

Oct 29, 2026 - 16:08
 0  2
জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
×

জাপানে চারদিনের গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে রাজধানী ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

​জাপানের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বেলা ৩টা ১৮ মিনিট) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি তোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।

​উল্লেখ্য, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য নিয়ে গত ২৬ অক্টোবর জাপানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন।

​সফরকালীন সময়ে প্রধানমন্ত্রী জাপানের শীর্ষস্থানীয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং নীতি-নির্ধারণী কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় সভায় মিলিত হন। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ, প্রযুক্তিগত সহায়তা এবং ৫টি অগ্রাধিকার খাতসহ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির নানামুখী সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​এছাড়া সফরকালে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এক নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানেও অংশ নেন প্রধানমন্ত্রী।