ধান মাড়াইকল উল্টে নিহত এক যুবক, আহত আরো দুইজন
শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নি'হত হয়েছেন। এ ঘটনায় আ'হত হয়েছেন আরও দুই যুবক।
শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম (৩০) নামে এক যুবক নি'হত হয়েছেন। এ ঘটনায় আ'হত হয়েছেন আরও দুই যুবক।
রোববার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।নি'হত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আ'হতরা হলেন একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে সুজন মিয়া (১৮) এবং করিম আলীর ছেলে শিহাব (১৮)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার দুপুরে পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে একটি ধান মাড়াইকল নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় হঠাৎ মাড়াইকলটি উল্টে যায়। এতে মাড়াইকলের নিচে চাপা পড়ে হোসাইন আলম, সুজন মিয়া ও শিহাব আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হোসাইন আলমকে মৃ'ত ঘোষণা করেন। আহত সুজন মিয়া ও শিহাবের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


