গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকের নিরাপত্তায়.. জাগো" প্রতিপাদ্যে গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের মহানগর শাখার সাংবিধানিক প্রশিক্ষণ, সাংগঠনিক উন্নয়ন সভা ও গ্রীষ্মকালীন ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

Jul 28, 2026 - 22:06
 0  3
গাজীপুরে বাংলাদেশ প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
×

দেশব্যাপী সাত শতাধিক শাখা কমিটি নিয়ে গঠিত গণমাধ্যমের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব (রেজি নং- ৯৮৭৩৬/১২)-এর গাজীপুর মহানগর শাখার উদ্যোগ নিয়ে অনুষ্ঠিত হয়েছে সাংগঠনিক উন্নয়ন সভা, সাংবিধানিক প্রশিক্ষণ ও প্রীতি গ্রীষ্মকালীন ফল উৎসব।

​এবারের আয়োজনে গাজীপুর মহানগর শাখার প্রতিপাদ্য ছিল— "জনস্বার্থে সাংবাদিকতা এবং সাংবাদিকের নিরাপত্তায়.. জাগো।"

​অনুষ্ঠানে নবগঠিত কমিটির সংবর্ধনা ও ফল উৎসব পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও সাবেক বিসিএস কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত ভূঁইয়া।

প্রেস ক্লাবকে সুসংগঠিত করার অঙ্গীকার

​বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর মহানগর শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন গাজী-র সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মহানগর শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মেজবাহ উদ্দিন সরকার।

​বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খন্দকার। অনুষ্ঠানটির দক্ষ সঞ্চালনা ও পরিচালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী।

বক্তাদের আহ্বান

​অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, “বাংলাদেশ প্রেস ক্লাবের মূল শক্তি এর নীতি ও দেশব্যাপী ছড়িয়ে থাকা সাংবাদিক সদস্যগণ। এই সংগঠন সারা দেশে সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চাকে প্রতিফলিত করে দেশ ও সমাজের কল্যাণমুখী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে।”

​বক্তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সাংগঠনিক চর্চা ও পারস্পরিক মেলবন্ধনের মধ্য দিয়ে আগামী দিনের পথচলায় গণমাধ্যমকর্মীরা একতাবদ্ধ থাকবেন এবং বাংলাদেশ প্রেস ক্লাবকে আরও সুসংগঠিত ও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করাবেন।