পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে চাচি খু/ন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে পারিবারিক বি/রোধে ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নি/হ/ত হয়েছেন।

Jul 29, 2026 - 22:04
 0  4
পারিবারিক বিরোধের জেরে ভাতিজার হাতে চাচি খু/ন
×

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় বাড়ির পাশের জলাশয়ের কচুরিপানা ও ডালপালা পরিষ্কার করাকে কেন্দ্র করে পারিবারিক বি/রোধে ছানিয়া বেগম (৫২) নামে এক গৃহবধূ নি/হ/ত হয়েছেন।

২৯ জুলাই বুধবার বিকেলে উপজেলার দড়িকালিনগর গ্রামে ওই ঘটনা ঘটে। নি/হ/ত ছানিয়া বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী। ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে হ/ত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি জলাশয়ে মাছ চাষের জন্য কচুরিপানা ও ডালপালা সরানোকে কেন্দ্র করে একই পরিবারের দুই পক্ষের মধ্যে কথা-কা/টাকা/টি হয়। একপর্যায়ে তা সং/ঘ/র্ষে রূপ নেয়। এ সময় ভাসুর আব্দুল হাকিমের ছেলে শাহা আলী, শহর আলীসহ কয়েকজন ছানিয়া বেগমের ওপর হা/ম/লা চালান। এতে তিনি গুরুতর আ/হ/ত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছানিয়াকে মৃ/ত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই অ/ভিযুক্ত ব্যক্তিরা এলাকা ছেড়ে পালিয়েছেন।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, খবর পেয়ে লা/শ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল ম/র্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হ/ত্যা মামলা দায়ের
পক্রিয়াধীন রয়েছে।