জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে

তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে জমিয়তে উলামায়ে ইসলামকে দায়িত্বশীল ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সিলেট মহানগরের তরুণ উলামায়ে কেরাম।

Jul 30, 2026 - 20:55
 0  3
জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল নেতৃত্বে জমিয়তকে এগিয়ে আসতে হবে
×

বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে দেশের তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’-কে জাতীয় জীবনের সর্বক্ষেত্রে দায়িত্বশীল, কার্যকর ও জনমুখী নেতৃত্বের ভূমিকা গ্রহণ করার আহ্বান জানিয়েছেন সিলেটের তরুণ উলামায়ে কেরাম।

​গত মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) বিকেলে সিলেট নগরীর বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের উদ্যোগে আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের প্রত্যাশা ও আমাদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এই অভিমত ব্যক্ত করেন।

​সভায় সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নিজাম উদ্দিন সভাপতিত্ব করেন এবং সঞ্চালনায় ছিলেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী।

উপমহাদেশের প্রাচীনতম কাফেলার দায়বদ্ধতা

​মতবিনিময় সভায় উলামায়ে কেরাম বলেন, “উপমহাদেশের অন্যতম প্রাচীনতম রাজনৈতিক কাফেলা হিসেবে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতি দেশবাসী ও আলেম সমাজের প্রত্যাশা অনেক বেশি। জাতীয় জীবনের প্রতিটি সংঙ্কটময় মুহূর্তে দলটি তার ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রজ্ঞা, দূরদর্শিতা ও নীতি-আদর্শের ওপর ভিত্তি করে জাতিকে সঠিক পথ নির্দেশ করবে—এটিই সাধারণ মানুষের স্বাভাবিক প্রত্যাশা।”

​বক্তারা সময়ের তাগিদে জমিয়তকে বিভিন্ন খাতে পৃথক পৃথক বিষয়ভিত্তিক প্ল্যাটফর্ম গঠন করে কার্যক্রম প্রসারের তাগিদ দেন। তারা উল্লেখ করেন, ১০৭ বছরের গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক ভূমিকার ধারাবাহিকতায় বর্তমান সময়ে দলটির এই অভিভাবকত্ব ও নেতৃত্ব সাধারণ মানুষের কাছে আরও দৃশ্যমান এবং শক্তিশালী হওয়া জরুরি।

​সভায় উপস্থিত ও বক্তব্য প্রদানকারী নেতৃবৃন্দ

​তরুণ আলেম ও সংগঠকদের পক্ষে সভায় বক্তব্য দেন:

​মুফতি জিয়াউর রহমান — চেয়ারম্যান, সিয়ানা ট্রাস্ট

​মুফতি মাওলানা রশিদ আহমদ

​মাওলানা এহতেশামুল হক কাসিমী

​মুফতি নোমান বিন কাসেমী

​মাওলানা মাহমুদ হোসাইন প্রথমপাশী

​মাওলানা লুকমান হাকিম, মাওলানা মাহফুজ বিন আব্দুল হাফিজ, মাওলানা আব্দুল্লাহ সালমান, মাওলানা মাসুম আল মাহদী, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা হাসান বিন ফাহিম, মাওলানা নুমান সিদ্দীক ও মাওলানা খলিল উল্লাহ প্রমুখ।

​এ ছাড়া সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুকতার আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান, অর্থ সম্পাদক মাওলানা অলিউল্লাহ, ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক আবু হানিফা সাদী, শাহপরান থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মীর আইনুল হকসহ নগর ও থানা পর্যায়ের শীর্ষ সারির নেতৃবৃন্দ।