ইসলামী ছাত্র আন্দোলন মিরপুর মডেল থানা শাখার ২০২৬ কমিটি ঘোষণা

Jul 24, 2026 - 23:07
 0  8
ইসলামী ছাত্র আন্দোলন মিরপুর মডেল থানা শাখার ২০২৬ কমিটি ঘোষণা
×

ঢাকা, ২৪ জুলাই: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মিরপুর মডেল থানা শাখার ২০২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৪টায় কল্যাণপুর নতুন বাজারস্থ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।

শাখার সহ-সভাপতি মুহাম্মাদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এইচ. এম. সাঈদুল ইসলাম সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি এম এম সিফাতুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা শাখার সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ হাবীব এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মিরপুর থানা শাখার সদ্য সাবেক সভাপতি মুহা মাসুম বিল্লাহ।

অনুষ্ঠানে ২০২৬ সেশনের জন্য মুহা আবু বকর সিদ্দিককে সভাপতি, মুহা গোলাম রাব্বিকে সহ-সভাপতি এবং এইচ. এম. সাঈদুল ইসলাম সাঈদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন— সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ মুজাহিদুল ইসলাম, তথ্য, গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ আশিকুর রহমান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ নাসিব আহমেদ, কওমী মাদরাসা সম্পাদক মুহাম্মদ আব্দুর রহমান হাফিজ, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ রেজাউল করীম, স্কুল সম্পাদক মুহাম্মাদ ইয়ামিন আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মাদ ইব্রাহিম খলিল এবং কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ নাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী ছাত্র আন্দোলনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।