ভারতে প্রবীণ মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুদের হামলা মানবাধিকার লঙ্ঘন: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ভারতের উত্তর প্রদেশে প্রবীণ মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

Feb 24, 2026 - 10:23
 0  7
ভারতে প্রবীণ মুসলমানদের ওপর উগ্রবাদী হিন্দুদের হামলা মানবাধিকার লঙ্ঘন: মাওলানা আহমদ আবদুল কাইয়ূম
×

ভারতের উত্তর প্রদেশের বদায়ূঁর সহসওয়ান থানা এলাকায় ৫৬ বছর বয়সি আব্দুল সালামসহ তিন প্রবীণ মুসলিম মুরব্বিকে উগ্রবাদী হিন্দু কর্তৃক মারধরের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

​সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন:

​“ইসলামধর্মকে কটাক্ষ করে প্রবীণ মুসলিমদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে ধর্মনিরপেক্ষতাবাদের ধ্বজাধারী হিন্দুত্ববাদী ভারত মুসলমানের রক্তের নেশায় মেতে উঠেছে। তারা ভারতবর্ষকে মুসলমানমুক্ত করার জন্য আদাজল খেয়ে মাঠে নেমেছে।”

​অশান্তির দাবানল ছড়ানোর অভিযোগ

​ইসলামী আন্দোলনের এই নেতা অভিযোগ করেন, হিন্দুত্ববাদী গোষ্ঠী বর্তমানে পুরো ভারতজুড়ে অশান্তির দাবানল জ্বালিয়ে রেখেছে। তিনি অবিলম্বে মুসলমানদের ওপর হিন্দুদের নগ্ন হামলা এবং বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়ার মতো পৈশাচিক কর্মকাণ্ড বন্ধ করার জোর দাবি জানান।

​মুসলিম বিশ্ব ও বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান

​বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ভারতের এই মুসলিমবিদ্বেষী কর্মকাণ্ড রুখে দিতে মুসলিম বিশ্বকে জোরালো প্রতিবাদ করার আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানিয়ে তিনি বলেন:

​“দেশের বৃহত্তর জনতার সেন্টিমেন্ট অনুধাবন করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের এহেন ন্যাক্কারজনক কর্মকাণ্ডের রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানাতে হবে।”

​বিবৃতিতে তিনি আরও উল্লেখ করেন যে, আন্তর্জাতিক সম্প্রদায় ভারতের এই মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে নিশ্চুপ থাকলে তা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলবে।