রাষ্ট্রীয় মদদে চাঁদাবাজি বৈধতার চক্রান্ত চলছে: আহমদ আবদুল কাইয়ুম

রাষ্ট্রীয় মদদে চাঁদাবাজি বৈধতার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আইএবি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। একইসঙ্গে রমজান মাসজুড়ে ঢাকা মহানগর দক্ষিণের বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী আন্দোলন।

Feb 20, 2026 - 18:42
Feb 20, 2026 - 18:43
 0  9
রাষ্ট্রীয় মদদে চাঁদাবাজি বৈধতার চক্রান্ত চলছে: আহমদ আবদুল কাইয়ুম
×

রাষ্ট্রীয় মদদে চাঁদাবাজিকে বৈধতা দেওয়ার চক্রান্ত চলছে বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। একইসঙ্গে সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের সতর্কতার সাথে কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি।

​আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনস্থ কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের এক জরুরি সভায় তিনি এসব কথা বলেন।

​সেতুমন্ত্রীর বক্তব্যের সমালোচনা

​সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সাম্প্রতিক এক বক্তব্যের প্রসঙ্গ টেনে মাওলানা কাইয়ুম বলেন:

​"সরকারের দায়িত্বশীল জায়গা থেকে এমন বক্তব্য দেওয়া দায়িত্বশীলতা বহির্ভূত। রাষ্ট্রীয় মদদে চাঁদাবাজিকে যেভাবে বৈধতা দেওয়ার চক্রান্ত চলছে, তা দেশের জন্য অশনিসংকেত। আমরা আশা করব, ভবিষ্যতে জনগুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার সময় তারা আরও সতর্কতা অবলম্বন করবেন।"

​রমজান মাসজুড়ে মহানগর দক্ষিণের কর্মসূচি

​জরুরি বৈঠকে পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে মাসব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে:

​ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুস্থদের মাঝে খাবার বিতরণ, ভাসমান মানুষের মাঝে সাহরি বিতরণ এবং পথশিশুদের সাথে ইফতার ,সদস্য সম্মেলন ও বিশাল ইফতার মাহফিল, প্রতিটি থানায় থানায় তৃণমূল পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজন।

​জরুরি সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন ও আলহাজ্ব আনোয়ার হোসেন, সেক্রেটারি আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার, জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহসহ মহানগরীর অন্যান্য নেতৃবৃন্দ।