দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে কার্যকর ভূমিকা রাখতে হবে: মিয়া গোলাম পরওয়ার

নীলফামারীর সৈয়দপুরে জামায়াতের তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলায় জামায়াত কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে।

Aug 15, 2026 - 17:20
 0  4
দেশের সংকট মোকাবিলায় জামায়াতকে কার্যকর ভূমিকা রাখতে হবে: মিয়া গোলাম পরওয়ার
×

সংগঠন পরিচালনা ও দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে হচ্ছে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এসব চ্যালেঞ্জ অতিক্রম করতে সংগঠন ও দলের দায়িত্বশীলদের গঠনমূলক এবং কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

​নীলফামারীর সৈয়দপুরের স্থানীয় একটি মিলনায়তনে রংপুর-দিনাজপুর অঞ্চলের জামায়াতের তিন দিনব্যাপী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​মিয়া গোলাম পরওয়ার বলেন, "আল্লাহর সঙ্গে আত্মিক সম্পর্ককে সর্বাগ্রে শক্তিশালী করতে হবে। জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করার পাশাপাশি ব্যক্তিগত আদর্শের চর্চা ও সুআচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে। বিশেষ করে বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া জরুরি।"

​১১ দলীয় ঐক্যের আগামী দিনের আন্দোলন ও রূপরেখা তুলে ধরে তিনি বলেন, "বর্তমান সরকার দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় বাস্তবায়নে যে অনাগ্রহ ও উদাসীনতা দেখাচ্ছে, তার প্রতিবাদে এবং জনগণের মৌলিক দাবি আদায়ের লক্ষ্যে ১১ দল ইতোমধ্যে রোডমার্চসহ আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। এসব রাজপথের কর্মসূচি সফল ও বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের ১১ দলের শরিকদের সঙ্গে চমৎকার সমন্বয় করে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

​তিনি আরও যোগ করেন, এসব রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে এবং দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জামায়াতকে দৃঢ় অবস্থান নিতে হবে।

​সংগঠনের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, "সাধারণ মানুষের কষ্ট উপলব্ধি করে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। মতপার্থক্য মোকাবিলায় সহনশীলতা ও হিকমত অবলম্বন করা জরুরি। সংগঠন পরিচালনার দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের সুরক্ষা ও আদর্শ পরিবার গঠনের প্রতিও নজর রাখতে হবে। নেতৃবৃন্দকে প্রতিনিয়ত আত্মজিজ্ঞাসার মাধ্যমে দায়িত্ব পালনে প্রস্তুত থাকতে হবে।"

শিক্ষাশিবিরের বিবরণ:

শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও অঞ্চল টিমের সদস্য মাওলানা আব্দুল হাকিম।

​অনুষ্ঠানে বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন: