সাত সহকারী পুলিশ সুপারসহ ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৯ জন পুলিশ পরিদর্শকসহ মোট ৫৬ কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠিছে সরকার।
শুক্রবার (১৪ আগস্ট) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বাধ্যতামূলক অবসরে পাঠানো ৪৯ জন পুলিশ পরিদর্শক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), স্পেশাল ব্রাঞ্চ (এসবি), রেলওয়ে পুলিশ এবং বিভিন্ন জেলাসহ পুলিশের নানান গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন।
অন্যদিকে, বাধ্যতামূলক অবসরে পাঠানো ৭ জন সহকারী পুলিশ সুপার (এএসপি) হলেন:
নূরে আলম সিদ্দিকী: সহকারী পুলিশ সুপার, র্যাব হেডকোয়ার্টার্স, ঢাকা
নুরুল মোত্তাকিন: সহকারী পুলিশ সুপার (এসি), ডিএমপি, ঢাকা
কাজী ওয়াজেদ আলী: সহকারী পুলিশ সুপার, মাটিরাঙ্গা সার্কেল, খাগড়াছড়ি
মো. সৈয়দুজ্জামান: সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল, পটুয়াখালী
মো. গোলাম কিবরীয়া: সহকারী পুলিশ সুপার, র্যাব-২, মোহাম্মদপুর, ঢাকা
মোহাম্মদ মিজানুর রহমান: সহকারী পুলিশ সুপার, আরআরএফ, ঢাকা
মো. রবিউল ইসলাম: সহকারী পুলিশ সুপার, সিরাজগঞ্জ
প্রজ্ঞাপনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, সরকারি চাকরি বিধিমালা ও আইন অনুযায়ী এই কর্মকর্তারা অবসরজনিত যাবতীয় সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।


