নকলায় ইসলামী আন্দোলনের শুরা অধিবেশন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা
শেরপুরের নকলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
শেরপুরের নকলা উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শুরা অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা কার্যালয়ে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৭-২০২৮ সেশনের জন্য মাওলানা মাহমুদুল হাসানকে সভাপতি ও মেহেদী হাসান রনিকে সাধারণ সম্পাদক (সেক্রেটারি) মনোনীত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক ক্বারী মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন বিশেষ অতিথি ও শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসমাইল হোসেন জাফরী। পরে উপস্থিত শুরা সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত সভাপতি মাওলানা মাহমুদুল হাসান ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনিকে শপথ বাক্য পাঠ করান জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নজরুল ইসলাম।
অধিবেশনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করে তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান তারা। পাশাপাশি নতুন দায়িত্বশীলদের নেতৃত্বে নকলা উপজেলা শাখার কার্যক্রম আরও বেগবান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নকলা উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জলিল, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সেতু, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সভাপতি ক্বারী আশেকে এলাহি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শেরপুর জেলা শাখার সহ-সভাপতি শাহীনুর আলম।
বক্তারা নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
অধিবেশনে নকলা উপজেলা ও শেরপুর জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সংগঠনটির বিভিন্ন সহযোগী সংগঠনের স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


