শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় ম/দ জ/ব্দ
শেরপুরের নালিতাবাড়ী ও ঝিনাইগাতী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৭০৫ বোতল ভারতীয় ম/দ জ/ব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা ম/দের সিজার মূল্য ১০ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও এবং ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুর্গম এলাকায় ভারতীয় ম/দ পাচারের প্রস্তুতি নিচ্ছিল চোরাকারবারিরা। গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) টহল দল ওই দুই এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে চো/রাকারবারিরা ম/দ রেখে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় ৭০৫ বোতল ভারতীয় ম/দ উদ্ধার করে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আ/ট/ক করা সম্ভব হয়নি বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মা/দক, চো/রাচালান ও অ/বৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন। সীমান্তে মাদক ও চো/রা/চালানের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি রয়েছে। এ ধরনের অ'ভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


