ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে সরকার

Jul 23, 2026 - 19:55
Jul 23, 2026 - 20:02
 0  2
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ
×

শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানকে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে পদায়ন করেছে সরকার।

বৃহস্পতিবার (২৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের (সরকারি কলেজ-২) উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাঁর নিজ বেতনক্রমে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, তিনি তাঁর বর্তমান বেতনক্রম অনুযায়ী বেতন-ভাতা গ্রহণ করবেন এবং চেয়ারম্যান পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুবিধাও প্রাপ্য হবেন।