শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আ'টক

শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Aug 12, 2026 - 10:40
Aug 12, 2026 - 10:41
 0  1
শেরপুরে নারীসহ পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আ'টক
×

শেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক রুস্তম আলীকে এক নারীসহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শেরপুর শহরের নবীনগর এলাকায় পাসপোর্ট অফিসের তৃতীয় তলায় অবস্থিত তাঁর আবাসিক ভবন থেকে তাদের হেফাজতে নেওয়া হয়।
স্থানীয়দের ভাষ্য, পাসপোর্ট অফিসের ভেতরে সহকারী পরিচালকের আবাসিক ভবনে এক অপরিচিত নারীকে প্রবেশ করতে দেখেন তারা। বিষয়টি নিয়ে সন্দেহের সৃষ্টি হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ রুস্তম আলী ও ওই নারীকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে যায়।