হাসিনার উৎখাতের দু-বছর পরও তার উন্নয়ন এখনো কথা বলে: মুফতী আলি হাসান ওসামা

সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা ও বর্তমান সরকারের নীতি নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন জামায়াত ঘরানার আলেম মুফতী আলি হাসান ওসামা। তার এই 'ফ্যাসিস্ট প্রেম' নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তোলপাড়।

Apr 28, 2026 - 20:13
 0  4
হাসিনার উৎখাতের দু-বছর পরও তার উন্নয়ন এখনো কথা বলে: মুফতী আলি হাসান ওসামা
×

সাবেক স্বৈরশাসক শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার দুই বছর পার হলেও তার আমলের মেগা প্রকল্পগুলোর মোহে এখনো আচ্ছন্ন হয়ে আছেন জামায়াতে ইসলামী সমর্থিত জনপ্রিয় আলেম ও বক্তা মুফতী আলি হাসান ওসামা। সোমবার (২৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি হাসিনার উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন, যা অনেক নেটিজেনের কাছে তার ‘ফ্যাসিস্ট প্রেম’ হিসেবেই প্রতিফলিত হয়েছে।

মুফতী আলি হাসান ওসামা তার পোস্টে সরাসরি উল্লেখ করেন, “হাসিনা উৎখাতের দু-বছর পরও তার উন্নয়ন এখনো কথা বলে। এয়ারপোর্টের রাডার বা রূপপুরের চুল্লি, এখন এসে উদ্বোধন যে-ই করুক, কৃতিত্ব তারই ছিল।” তিনি আরও বলেন, পদ্মা সেতু, মেট্রোরেল বা এক্সপ্রেসওয়ে দিয়ে চলার সময় মানুষ এখনো হাসিনার অবদানের কথা মনে করে। ওসামার মতে, ফ্যাসিস্ট হয়ে না উঠলে এই কাজগুলোই হাসিনাকে ইতিহাসের পাতায় অমর করে রাখত।

জামায়াত ঘরানার এই আলেম বর্তমান সরকারের ‘কার্ড রাজনীতির’ তীব্র সমালোচনা করে বলেন, এসব কার্ড দিয়ে মূলত দলীয় কর্মীদের ফায়দা দেওয়া হচ্ছে। তিনি প্রশ্ন তোলেন, ভবিষ্যতে যখন বিএনপি ক্ষমতায় থাকবে না বা রাজনৈতিক প্রেক্ষাপট বদলাবে, তখন এই কার্ডগুলো কেউ বহাল রাখবে কি না। তার মতে, জনগণের অর্থ ব্যয়ের জন্য শুধু ক্ষমতা থাকলেই হয় না, সেখানে সৃজনশীল মস্তিষ্কেরও প্রয়োজন।

মুফতী ওসামা সাধারণত জামায়াতে ইসলামীর আদর্শিক প্রচারক এবং দলটির বিভিন্ন কর্মসূচিতে অগ্রভাগে থাকলেও, হঠাৎ করে হাসিনার উন্নয়নকে ‘কৃতিত্ব’ দেওয়া এবং তার প্রতি এক ধরনের সফট কর্নার দেখানো নিয়ে খোদ জামায়াত কর্মীদের মধ্যেই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, উন্নয়নের দোহাই দিয়ে তিনি পরোক্ষভাবে ফ্যাসিবাদের চিহ্নকেই মহিমান্বিত করছেন।

​অন্যদিকে, জামায়াতের কট্টর সমর্থকদের কেউ কেউ ওসামার এই বক্তব্যকে ‘নিরপেক্ষ বিশ্লেষণ’ দাবি করলেও, সচেতন নাগরিক সমাজ একে জুলাই বিপ্লবের শহিদদের রক্তের সাথে বেঈমানি ও ফ্যাসিস্ট শাসনের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন অনুরাগ হিসেবে দেখছেন।

​#AliHasanOsama #SheikhHasina #Fascism #DevelopmentPolitics #JammatEIslami #Bangladesh #PressPoint