আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে আবুধাবি দূতাবাস।

Feb 28, 2026 - 22:01
 0  5
আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা
×

ইরান-ইসরায়েলের মধ্যকার বর্তমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। নিরাপত্তার স্বার্থে প্রবাসীদের অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং স্থানীয় সরকারের সকল নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ করা হয়েছে।

​শনিবার (২৮ ফেব্রুয়ারি) দূতাবাসের পক্ষ থেকে প্রকাশিত এক জরুরি নোটিশে এই নির্দেশনা দেওয়া হয়।

বাসস্থানে অবস্থান ও প্রয়োজনীয় সতর্কতা:

নোটিশে বলা হয়েছে, প্রবাসীদের যেকোনো সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা অথবা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত খোলা আকাশের নিচে অবস্থান বা অপ্রয়োজনীয় জমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে।

​সম্ভাব্য জরুরি পরিস্থিতির কথা বিবেচনা করে প্রবাসীদের নগদ অর্থ, এমিরেটস আইডি, পাসপোর্ট, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও পাওয়ার ব্যাংক, পানি এবং শুকনো খাবার সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা:

দূতাবাস সতর্ক করেছে যে, সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড করা কিংবা ভিত্তিহীন তথ্য প্রচার করা আমিরাতের প্রচলিত আইনের পরিপন্থি। এ ধরনের কার্যক্রম থেকে বিরত থেকে দেশটির আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।

জরুরি যোগাযোগ (হটলাইন নম্বর):

যেকোনো জরুরি প্রয়োজনে প্রবাসীদের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের নিম্নোক্ত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:

​বাংলাদেশ দূতাবাস, আবুধাবি:

​+৯৭১ ৫৬ ৬১১ ৭২১৫

​+৯৭১ ০২ ৪৪৬ ৫১০০

​+৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২

​+৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬

​ই-মেইল: mission.abudhabi@mofa.gov.bd

​বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, দুবাই:

​+৯৭১ ৫০৮১৬৮২৫৩

​+৯৭১ ৫০৮১৬৮৩৬৩

​ই-মেইল: mission.dubai@mofa.gov.bd