গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ‘নাগরিক সমাবেশ’ আগামীকাল

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে বগুড়ায় ‘নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হবে আগামীকাল ৪ সেপ্টেম্বর। সমাবেশে প্রধান অতিথি থাকবেন আল্লামা মামুনুল হক।

Sep 3, 2026 - 17:32
 0  2
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ‘নাগরিক সমাবেশ’ আগামীকাল
×

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় ‘নাগরিক সমাবেশ’ অনুষ্ঠিত হবে আগামীকাল ৪ সেপ্টেম্বর (শুক্রবার)। বাংলাদেশ খেলাফত মজলিস, বগুড়া জেলা শাখার উদ্যোগে বাদ জুমা শহরের শোকান পার্ক, সাতমাথায় এ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক।

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ খেলাফত মজলিস, বগুড়া জেলা শাখার সেক্রেটারি মুফতি মামুনুর রহমানী।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘গণভোটের রায় বাস্তবায়ন’ এবং ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণআন্দোলন গড়ে তোলার’ আহ্বানকে সামনে রেখে এ নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজকরা বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও সংগঠনের নেতাকর্মীদের সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।