বগুড়া রেলস্টেশনে অসহায়দের জন্য নবজাগরণ ফাউন্ডেশনের খাবার বিতরণ

বগুড়া রেলস্টেশনে নবজাগরণ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করা হয়েছে।

Aug 9, 2026 - 15:01
 0  6
বগুড়া রেলস্টেশনে অসহায়দের জন্য নবজাগরণ ফাউন্ডেশনের খাবার বিতরণ
×

বগুড়া রেলস্টেশন এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে একবেলার খাবার বিতরণ করেছে সামাজিক সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন।

সংগঠনটির নতুন সদস্য সৌমিকের উদ্যোগে রোববার (৯ আগস্ট) দুপুরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে রেলস্টেশন এলাকার শতাধিক ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে দুপুরের খাবার তুলে দেওয়া হয়।

খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশন বগুড়া জেলা শাখার সভাপতি শুভ আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেসবাহ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অহনিশ তরফদার, বগুড়া শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মিলন ও লিয়াকত ইসলাম, রূপা পোদ্দার ও ইকরামুল হক সিয়াম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সারাফাত হোসাইন, সাদিয়া আক্তার, সৌমিক, সুরভী আক্তার, তনুশ্রী, সিমরানসহ নবজাগরণ ফাউন্ডেশনের বগুড়া জেলা শাখার অন্যান্য সদস্যরা।

আয়োজকরা জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে একবেলার খাবার তুলে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।