আগামীকালের মধ্যে মুফতি ফয়জুল করীমের মামলা প্রত্যাহার না হলে শুক্রবার দেশব্যাপী বি'ক্ষো'ভের ডাক ইসলামী আন্দোলনের

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে করা মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দাবি না মানলে শুক্রবার ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভের যে ঘোষণা দেওয়া হয়েছে, তা জানুন।

Jun 24, 2026 - 18:57
 0  43
আগামীকালের মধ্যে মুফতি ফয়জুল করীমের মামলা প্রত্যাহার না হলে শুক্রবার দেশব্যাপী বি'ক্ষো'ভের ডাক ইসলামী আন্দোলনের
×

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের (শায়খে চরমোনাই) বিরুদ্ধে দায়ের করা মামলা আগামীকালের মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দিয়েছে দলটি। অন্যথায় আগামী শুক্রবার (২৬ জুন) ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলায় একযোগে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে।

​বুধবার (২৪ ২৪ জুন) বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ এই কর্মসূচির ঘোষণা দেন।

আলটিমেটাম ও আল্লামা ফয়জুল করীমের অবস্থান:

​দলের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, “মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম একজন সর্বজনশ্রদ্ধেয় জাতীয় নেতা এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম শীর্ষ রাহবার। রাজনৈতিক বক্তব্যের জের ধরে একজন জাতীয় নেতার বিরুদ্ধে এভাবে মামলা দায়ের করা স্পষ্টতই একটি ফ্যাসিবাদী আচরণ। ছাত্র-জনতার রক্তে অর্জিত নতুন বাংলাদেশে আলেম-উলামাদের বিরুদ্ধে এমন অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না।”

​তিনি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, “আগামীকাল ২৫ জুনের মধ্যে এই ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করতে হবে। যদি এই সময়ের মধ্যে মামলাটি প্রত্যাহার করা না হয়, তবে আগামী ২৬ জুন শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকাসহ দেশের সকল মহানগর ও জেলা সদরে গণ-বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করা হবে।”

রাঙ্গামাটিতে ইসলামী আন্দোলনের নেতাকে কোপানোর অভিযোগ:

​জরুরি বৈঠকে পার্বত্য চট্টগ্রামের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। অধ্যক্ষ ইউনুস আহমদ অভিযোগ করে বলেন, “রাঙ্গামাটির লংগদু উপজেলায় রাঙ্গামাটি জেলা ইসলামী আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নানকে নির্মমভাবে কুপিয়ে আহত করেছে লংগদু উপজেলার ৩ নম্বর গুলশাখালী ইউনিয়ন যুবদলের সেক্রেটারি আবুল কালাম আজাদ। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে এই চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করে দ্রুত ও দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

​ইসলামী আন্দোলনের এই জরুরি বৈঠকে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা নেছার উদ্দিন এবং কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ প্রমুখ।