শনিবার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কাটার জন্য সিলেটের কয়েকটি এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

Feb 26, 2026 - 18:25
 0  1
শনিবার যেসব এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
×

বার্ষিক জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য সিলেটের বেশ কিছু এলাকায় আগামী শনিবার (২৮ ফেব্রুয়ারি) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১।

​বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীনে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

​লাক্কাতুরাস্থ উপকেন্দ্রের আওতাধীন যেসব এলাকায় বিদ্যুৎ বিভ্রাট ঘটবে, তার তালিকা নিচে দেওয়া হলো:

​বিমানবন্দর এলাকা: ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস ফিডার ও বিমানবন্দরের আবাসিক এলাকা।

​প্রধান এলাকা: লাক্কাতুরা, বড়শালা বাজার (মসজিদের পাশে আংশিক), পর্যটন, ফরিণাবাদ, সিলভার সিটি, সাহেবের বাজার।

​গ্রাম ও পাড়া: কাকুয়ারপাড়, ঘোপাশাল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাাড়া, দাপনাটিলা, পীররগাঁও, ছালিয়া, রতিলিলে ও সালুটিকর ঘাট।

​বাগান ও বিনোদন কেন্দ্র: সিলেট ক্লাব, ফরিদাবাদ হাউজিং, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড, আবদানী, কেওয়াছড়া চা-বাগান, হিলুয়াছড়া চা-বাগান, কালাহল ও লালবাগ।

​সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, মেরামতের কাজ শেষ হয়ে গেলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে। সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।