নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা: রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী, দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে

নরসিংদীর মাধবদীতে কিশোরী ধ/র্ষণ ও হ/ত্যার ঘটনায় রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়নকে দায়ী করেছেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। তিনি অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

Feb 27, 2026 - 13:16
 0  19
নরসিংদীতে কিশোরীর সাথে নৃশংসতা: রাজনৈতিক প্রশ্রয়-ই দায়ী, দুর্বৃত্তদের শাস্তি নিশ্চিত করতে হবে
×

নরসিংদীর মাধবদী থানার মহিষাসুর ইউনিয়নে কিশোরী আমেনাকে সংঘবদ্ধ ধ/র্ষণ ও নির্মমভাবে হ/ত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মতে, এই পৈশাচিক ঘটনার পেছনে স্থানীয় রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন সরাসরি দায়ী।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

বর্বরতার সীমা ছাড়িয়ে গেছে

​ঘটনার বিবরণ তুলে ধরে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “এক কিশোরীকে প্রথমে সংঘবদ্ধ ধ/র্ষণ করা হলো। এরপর এক রাজনৈতিক দুর্বৃত্ত বিচারের নামে উল্টো সেই কিশোরীকে এলাকা ছাড়া করেছে। এই সাহস পেয়ে ধ/র্ষকচক্র আবারো তাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে পুনরায় ধ/র্ষণ ও হ/ত্যা করেছে। পুরো ঘটনার বিবরণ লোমহর্ষক এবং এটি বর্বতার সব সীমা ছাড়িয়ে গেছে।”

রাজনৈতিক প্রশ্রয় ও দুর্বৃত্তায়ন

​বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, অপরাধীরা স্থানীয় রাজনৈতিক বলয়ের ছত্রছায়ায় থাকার কারণেই এমন দুঃসাহস দেখিয়েছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন:

​“অপরাধী মহিষাসুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির নিজস্ব বলয়ের হওয়ার কারণেই প্রথম দফা ধ/র্ষণের দুঃসাহস করেছে। বিচারের নামে নির্যাতিতের ওপর খড়গহস্ত হওয়ায় ধ/র্ষকের দল আরও বেপরোয়া হয়ে ওঠে। এই ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়নের একটি বিভৎস উদাহরণ।”

বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান

​ইসলামী আন্দোলনের মুখপাত্র কেন্দ্রীয় বিএনপি নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সারাদেশের কমিটিগুলো ঠিক করুন। অপরাধী ও অপরাধপ্রবণ লোকগুলোকে দল থেকে ছেঁটে ফেলুন। অন্যথায় এই সমস্ত অপকর্মের দায় আপনাদেরকেও নিতে হবে।”

সর্বোচ্চ শাস্তির দাবি

​বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত মূল অপরাধী এবং তাদের আশ্রয়-প্রশ্রয়দাতা রাজনৈতিক চক্র—উভয় পক্ষেরই দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছে। একইসাথে নি/র্যাতিত পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।