নরসিংদীতে কিশোরীকে ধ/র্ষণ ও হ/ত্যার জঘন্যতা আইয়ামে জাহিলিয়াতের ব/র্বরতা/কেও হার মানিয়েছে: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট

নরসিংদীতে বাবার কাছ থেকে মেয়েকে ছিনিয়ে নিয়ে ধ/র্ষণ ও হ/ত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন মহিলা ইউনিট। নেতৃবৃন্দ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

Feb 27, 2026 - 21:29
 0  1
নরসিংদীতে কিশোরীকে ধ/র্ষণ ও হ/ত্যার জঘন্যতা আইয়ামে জাহিলিয়াতের ব/র্বরতা/কেও হার মানিয়েছে: ইসলামী আন্দোলন মহিলা ইউনিট
×

নরসিংদীর মাধবদীতে বাবার বুক থেকে কিশোরী মেয়েকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ পাশবিক নি/র্যাতন ও নির্মমভাবে হ/ত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় মহিলা ইউনিট। সংগঠনের নেতৃবৃন্দ এই ঘটনাকে সভ্য সমাজের জন্য চরম কলঙ্কজনক হিসেবে অভিহিত করেছেন।

​শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক যৌথ বিবৃতিতে মহিলা ইউনিটের সভানেত্রী মিসেস নুরুল সাবিহা, সহ-সভানেত্রী মিসেস কোহিনুর বেগম ও সমন্বয়কারী হাফেজা বুশরা এই প্রতিক্রিয়া জানান।

​বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “একজন বাবার বুক থেকে কলিজার টুকরা সন্তানকে ছিনিয়ে নিয়ে হ/ত্যা করার জঘন্যতা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকেও হার মানিয়েছে। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের মাত্র দশ দিনের মাথায় এমন মর্মান্তিক ঘটনা প্রমাণ করে, গণঅভ্যুত্থান পরবর্তী ‘নতুন বাংলাদেশের’ স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। নারীদের ইজ্জত ও জানমালের সুরক্ষা দিতে সরকার শুরুতেই ব্যর্থতার পরিচয় দিয়েছে।”

বিচারের নামে হুমকির নিন্দা

​মহিলা নেতৃবৃন্দ দ্ব্যর্থহীন কণ্ঠে বলেন, দেশে বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন জঘন্য ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। বিবৃতিতে তাঁরা উল্লেখ করেন:

​“মহিষাশুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহমেদ আলীসহ প্রভাবশালীরা নি/হত আমেনার বাবাকে বিচারের নামে সপরিবারে এলাকা ছাড়ার হুমকি দিয়ে যে জঘন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া যাবে না।”

সরকারের প্রতি দাবি

​নারী নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে নি/হত আমেনার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা নবগঠিত সরকারের কাছে তিনটি সুনির্দিষ্ট দাবি জানান:

১. ঘটনার সাথে জড়িত মূল অপরাধী এবং তাদের আশ্রয়দাতাদের দ্রুত গ্রে/প্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি।

২. নারী হেনস্থা ও হ/ত্যাযজ্ঞ বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।

৩. আমেনার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান।

​উল্লেখ্য, বরগুনা থেকে জীবিকার তাগিদে মাধবদীতে আসা এই পরিবারটি স্থানীয় রাজনৈতিক দুর্বৃত্তদের রোষানলে পড়ে সর্বস্ব হারিয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রে/প্তারে প্রশাসনিক স্বচ্ছতার দাবি জানিয়েছেন তাঁরা।