​ঢাকাস্থ বরিশাল প্ল্যাটফর্ম-এর ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় ঢাকাস্থ বরিশাল প্ল্যাটফর্ম-এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। আগামী ৬ মাসের জনকল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ।

Mar 7, 2026 - 13:35
 0  24
​ঢাকাস্থ বরিশাল প্ল্যাটফর্ম-এর ইফতার মাহফিল সম্পন্ন
×

রাজধানীতে বসবাসরত বরিশাল অঞ্চলের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সংগঠন 'ঢাকাস্থ বরিশাল প্ল্যাটফর্ম'-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৬ রমজান (৬ মার্চ), শুক্রবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

প্ল্যাটফর্মের আহ্বায়ক মুহাম্মাদ ইয়াসিনের সভাপতিত্বে এবং সাইমুম ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ মুফতি এইচএম কাওছার বাঙ্গালী। অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত বরিশাল অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ভবিষ্যৎ পরিকল্পনা:

ইফতার পূর্ব আলোচনা সভায় সংগঠনের পক্ষ থেকে আগামী ছয় মাসের জন্য একটি বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়। এতে জনকল্যাণ, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং শিক্ষামূলক বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়াও পবিত্র ঈদুল ফিতরের পর বড় পরিসরে 'ঈদ পুনর্মিলনী' অনুষ্ঠানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি মুফতি এইচএম কাওছার বাঙ্গালী। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতার সম্পন্ন করেন।