কওমি ঘরানার ৭ ইসলামি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে হেফাজত ইসলামের বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রামের বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার ৭টি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিয়ে উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Jul 16, 2026 - 16:42
Jul 16, 2026 - 16:47
 0  9
কওমি ঘরানার ৭ ইসলামি রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে হেফাজত ইসলামের বৈঠক অনুষ্ঠিত
×

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর আহ্বানে কওমি ঘরানার প্রধান সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে এক ঐতিহাসিক ও নীতি-নির্ধারণী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দেশের বর্তমান প্রেক্ষাপটে আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে একমত পোষণ করেছেন।

​আজ বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় চট্টগ্রামের ফটিকছড়িতে অবস্থিত জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

হেফাজত ও কওমি দলগুলোর শীর্ষ ফোরাম:

আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ বৈঠকে হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও কওমি ঘরানার মূলধারার সাতটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন।

বৈঠকে উপস্থিত ছিলেন:

​হেফাজতে ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ: সিনিয়র নায়েবে আমীর ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক মুফতী খলীল আহমদ কাসেমী, নায়েবে আমীর ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতী জসিম উদ্দিন, মহাসচিব মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী এবং মাওলানা আইয়ুব বাবুনগরী।

​দলীয় প্রধান ও শীর্ষ নেতৃবৃন্দ: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক ও সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীর মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

অন্যান্যদের মধ্যে যারা উপস্থিত ছিলেন:

গুরুত্বপূর্ণ এই পরামর্শ সভায় আরও উপস্থিত ছিলেন—মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতী সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া এবং আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রমুখ।

বৃহত্তর ঐক্যের নতুন বার্তা:

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং কওমি ঘরানার শক্তিগুলোকে একক বলয়ে এনে শক্তিশালী অবস্থান তৈরির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। দীর্ঘ আলোচনা শেষে সাতটি দলের নেতারাই ইসলামি ঘরানার বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে যেকোনো জাতীয় ইস্যুতে একসাথে রাজপথে ও রাজনীতিতে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

​রাজনৈতিক বিশ্লেষকদের মতে, হেফাজত আমীরের বাসভবন ও মাদরাসায় অনুষ্ঠিত এই শীর্ষ বৈঠকের মধ্য দিয়ে দেশের ইসলামি রাজনীতিতে নতুন মেরুকরণ ও বড় ধরনের সমন্বয়ের পথ সুগম হলো।

সূত্র: ইনসাফ