হরমুজ প্রণালী বন্ধ হলেও এখনই শঙ্কিত হওয়ার কিছু নেই: বাণিজ্যমন্ত্রী
ইরান-ইউএস যু-দ্ধে-র প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ হলেও বাংলাদেশের জ্বালানি ও নিত্যপণ্যের বাজারে এখনই বড় কোনো সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আ-গ্রা-স-নে-র জবাবে মধ্যপ্রাচ্যে চলমান যু-দ্ধে-র প্রভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। এর ফলে বিশ্বজুড়ে অর্থনৈতিক নেতিবাচক প্রভাবের আশঙ্কা থাকলেও এখনই বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর আশ্বোয়াস:
সোমবার (২ মার্চ) সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, "ইরান যু-দ্ধে-র কারণে হরমুজ প্রণালী বন্ধ হলেও আজ পর্যন্ত বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই। দুই-চারদিনের মধ্যে এই সং-ঘা-তে-র সমাধান ঘটলে জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে বাংলাদেশের আশঙ্কার কিছু নেই।"
পরিবহন ব্যয় ও বাজার পরিস্থিতি:
মন্ত্রী আরও উল্লেখ করেন, হরমুজ প্রণালী বন্ধ থাকলে জাহাজগুলোকে আফ্রিকার উত্তমাশা অন্তরীপ ঘুরে আসতে হয়, যার ফলে জাহাজ ভাড়া ও পণ্য পরিবহন ব্যয় বেড়ে যায়। তিনি বলেন, "সেক্ষেত্রে সব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা থাকে, তবে আমাদের জন্য এ ধরনের কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।"
প্রেক্ষাপট:
শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই ভ-য়া-ব-হ যু-দ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নি-হ-ত হওয়ার পর পাল্টাপাল্টি হা-ম-লা-য় মধ্যপ্রাচ্য উত্তাল হয়ে উঠেছে। সোমবার থেকে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে।
নি-হ-তে-র সংখ্যা ৫০০ ছাড়িয়েছে:
এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত বিমান হা-ম-লা-য় নি-হ-তে-র সংখ্যা ৫৫০ জন ছাড়িয়ে গেছে। পাল্টাপাল্টি আ-ক্র-ম-ণে অঞ্চলটিতে মানবিক সংকট ঘনীভূত হচ্ছে।


