বিশ্ব অর্থনীতির ‘ধমনি’ হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ?

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস এই সরু প্রণালী দিয়েই সরবরাহ করা হয়। জানুন এর ভৌগোলিক ও অর্থনৈতিক গুরুত্ব।

Mar 3, 2026 - 16:07
 0  12
বিশ্ব অর্থনীতির ‘ধমনি’ হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ?
×

মধ্যপ্রাচ্যে যখনই উত্তেজনা ছড়িয়ে পড়ে, তখনই বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে 'হরমুজ প্রণালী'। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে এই জলপথকে বলা হয় বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ 'ধমনি'। কেন এই ক্ষুদ্র জলপথটি বিশ্ব অর্থনীতির জন্য এত অপরিহার্য, তার একটি সংক্ষিপ্ত বিশ্লেষণ নিচে তুলে ধরা হলো:

ভৌগোলিক অবস্থান:

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালী পারস্য উপসাগরকে ওমান উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। এই জলপথটি পারস্য উপসাগরের তীরবর্তী খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ— ইরান, ইরাক, কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে আরব সাগরের সঙ্গে যুক্ত করার একমাত্র মাধ্যম।

জ্বালানি বাণিজ্যের প্রাণকেন্দ্র:

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। শুধু তেলই নয়, তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (LNG) মোট ট্যাংকারের ২০ শতাংশও এই সরু পথ দিয়ে যাতায়াত করে। বিশেষ করে এশিয়ার গ্রাহকদের কাছে ওপেক (OPEC)ভুক্ত দেশগুলোর জ্বালানি পৌঁছানোর এটিই সবচেয়ে প্রধান রুট।

নিয়ন্ত্রণ ও আয়তন:

হরমুজ প্রণালী মূলত ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত। তবে এই প্রণালীর গতিবিধি ও নিরাপত্তার বড় অংশই নিয়ন্ত্রণ করে ইরান। এই জলপথটির সবচেয়ে সরু অংশের প্রস্থ মাত্র ৩৩ কিলোমিটার, যা সামরিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সং-বে-দ-ন-শী-ল।

বিকল্প রুটের সংকট:

যদি কোনো কারণে এই প্রণালী বন্ধ হয়ে যায়, তবে বিকল্প পথে জ্বালানি পরিবহন করতে সময় ও খরচ বিপুল পরিমাণে বেড়ে যাবে। এতে বিশ্ববাজারে তেলের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা সরাসরি বৈশ্বিক মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করতে পারে।

বর্তমান পরিস্থিতিতে ইরানের পক্ষ থেকে এই প্রণালী বন্ধের যে হু-ম-কি দেওয়া হয়েছে, তা কার্যকর হলে পুরো বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে। একারণেই বিশ্বশক্তিগুলোর কাছে হরমুজ প্রণালীর নিরাপত্তা বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ।

​সূত্র: দ্য গার্ডিয়ান ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।