সংলাপের মাধ্যমে পাকিস্তান-আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

আফগানিস্তান ও পাকিস্তানের বিদ্যমান মতপার্থক্য সংলাপ ও সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তেহরান মধ্যস্থতায় প্রস্তুত বলেও জানান তিনি।

Feb 27, 2026 - 12:40
 0  20
সংলাপের মাধ্যমে পাকিস্তান-আফগানিস্তানকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের
×

আফগানিস্তান ও পাকিস্তানকে তাদের মধ্যকার বিদ্যমান চরম উত্তেজনা ও মতপার্থক্য সংলাপ এবং সুপ্রতিবেশীসুলভ আচরণের মাধ্যমে সমাধান করার আহ্বান জানিয়েছে ইরান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ইসলামী সংহতির ওপর গুরুত্বারোপ

​পবিত্র রমজান মাসের সংযম এবং ইসলাম ধর্মের ভ্রাতৃত্ব ও সংহতির গুরুত্ব তুলে ধরে এই আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই সংকটে ইরানের পক্ষ থেকে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

তেহরানের মধ্যস্থতার প্রস্তাব

​আরাগচি তাঁর পোস্টে উল্লেখ করেন, কাবুল ও ইসলামাবাদের মধ্যে গঠনমূলক সংলাপ সহজতর করতে ইরান যেকোনো প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন:

​"পারস্পরিক বোঝাপড়া গভীর করতে এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে তেহরান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে আগ্রহী।"

প্রেক্ষাপট

​সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে সামরিক সং/ঘাত এবং পাকিস্তানের পক্ষ থেকে আফগান ভূখণ্ডে বিমান হা/মলার ঘটনায় দুই দেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। পাকিস্তানের পক্ষ থেকে 'প্রকাশ্য যু/দ্ধের' ঘোষণার পর এই অঞ্চলে শান্তি বজায় রাখতে ইরানের এই কূটনৈতিক উদ্যোগকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।