আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরাসরি নিন্দা ও প্রতিবাদ প্রত্যাশা করে ইরান

ওআইসি সদস্য ও মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ আগ্রাসী শক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান নেবে বলে আশা প্রকাশ করেছেন ইরানি রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

Mar 4, 2026 - 19:45
 0  2
আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সরাসরি নিন্দা ও প্রতিবাদ প্রত্যাশা করে ইরান
×

অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সদস্য এবং একটি ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ চলমান আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি নিন্দা ও প্রতিবাদ জানাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি।

​বুধবার (৪ মার্চ) দুপুরে ঢাকার গুলশানে ইরান দূতাবাসে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

খামেনির শাহাদাত ও ইরানের অবস্থান:

সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান, চলমান আ-ক্র-ম-ণে এখন পর্যন্ত প্রায় ৮০০ মানুষ শাহাদাত বরণ করেছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বীরত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, “সর্বোচ্চ নেতা শেষ মুহূর্ত পর্যন্ত জনগণের পাশে ছিলেন; তিনি পালিয়ে যাননি।” তিনি স্পষ্ট করে বলেন, ইরান দীর্ঘমেয়াদে এই যু-দ্ধ চালিয়ে যাওয়ার পূর্ণ সক্ষমতা রাখে।

কূটনৈতিক বিশ্লেষণ ও চীন প্রসঙ্গ:

যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে বাংলাদেশের সরকারি বিবৃতির প্রেক্ষিতে রাষ্ট্রদূত বলেন, আগ্রাসনের বিরুদ্ধে আরও জোরালো প্রতিবাদ হওয়া প্রয়োজন। চীনের অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, চীনের সঙ্গে সরাসরি কোনো প্রতিরক্ষা চুক্তি না থাকায় তারা এই মুহূর্তে সরাসরি পাশে দাঁড়াতে পারছে না। তবে ইরান সর্বশক্তি দিয়ে লড়াই চালিয়ে যাবে যতক্ষণ না প্রতিপক্ষ শান্তির পথে আসে।

প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা:

ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের বিষয়ে আশ্বস্ত করে রাষ্ট্রদূত জানান, তাদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

কড়া হুঁশিয়ারি:

জলিল রহিমি জাহনাবাদি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোতে আমেরিকানদের অবস্থান যেখানেই থাকুক না কেন, ইরান তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করবে। সার্বভৌমত্ব রক্ষায় ইরান কোনো আপস করবে না।

প্রেক্ষাপট:

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক অ-ভি-যা-ন শুরু হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য শাহাদাত বরণ করেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে নিশ্চিত করা হয়েছে।