ইরানের হুশিয়ারি: হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ এলে আগুন দেওয়া হবে

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছে ইরান। আইআরজিসি জানিয়েছে, কোনো জাহাজ এই পথ অতিক্রমের চেষ্টা করলে তাতে আ-গু-ন ধরিয়ে দেওয়া হবে।

Mar 3, 2026 - 15:58
 0  22
ইরানের হুশিয়ারি: হরমুজ প্রণালী বন্ধ, জাহাজ এলে আগুন দেওয়া হবে
×

বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধানতম রুট ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ইরান। সোমবার (২ মার্চ) ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ইব্রাহিম জাবারি এক বিবৃতিতে এই চরম হু-শিয়ারি প্রদান করেন।

​জাহাজ চলাচলে কঠোর নিষেধাজ্ঞা:

বিবৃতিতে ইব্রাহিম জাবারি বলেন, “হরমুজ প্রণালীটি বর্তমানে সম্পূর্ণ বন্ধ। যদি কেউ এই জলপথ অতিক্রম করার চেষ্টা করে, তবে বিপ্লবী গার্ড এবং নিয়মিত নৌবাহিনীর বীর সদস্যরা সেই জাহাজগুলোতে আ-গু-ন ধরিয়ে দেবে।” তিনি আরও যোগ করেন যে, এই অঞ্চল থেকে এক ফোঁটা তেলও বাইরে যেতে দেওয়া হবে না।

​জ্বালানি বাজারে প্রভাব ও তেলের দাম:

আইআরজিসির টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক পোস্টে জাবারি সতর্ক করে বলেন, “আমরা তেল পাইপলাইনগুলোতেও আ-ক্র-ম-ণ করব। আগামী দিনগুলোতে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি ২০০ ডলারে পৌঁছাবে।” ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ তাকে উদ্ধৃত করে জানায়, মার্কিন প্রশাসন এই অঞ্চলের তেলের ওপর নির্ভরশীল, কিন্তু ইরান নিশ্চিত করবে যেন এক ফোঁটা তেলও তাদের কাছে না পৌঁছায়।

​প্রতিশোধমূলক পদক্ষেপ:

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অ-ভি-যা-নে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মৃ-ত্যু-র প্রতিশোধ হিসেবে তেহরান এই কঠোর পদক্ষেপ নিচ্ছে। তারা এখন বিশ্বের জ্বালানি উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করছে।

​হরমুজ প্রণালীর গুরুত্ব:

ইরান ও ওমানের মধ্যবর্তী স্থানে অবস্থিত হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটগুলোর একটি। বিশ্বব্যাপী মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে যাতায়াত করে। এই রুট বন্ধ হয়ে গেলে বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় নেমে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

​সূত্র: আল-জাজিরা ও তাসনিম নিউজ।