সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগারে ইরানের ড্রোন হা-ম-লা; ইসরায়েলে হিজবুল্লাহর আ-ক্র-ম-ণ
সৌদি আরবের রাস তানুরায় আরামকোর বৃহত্তম তেল শোধনাগারে ড্রোন হা-ম-লা চালিয়েছে ইরান। অন্যদিকে ইসরায়েলের সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে ড্রোন হা-ম-লা করেছে হিজবুল্লাহ।
মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়া সং-ঘা-তে-র রেশ ধরে এবার সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’-র বৃহত্তম শোধনাগারে ড্রোন হা-ম-লা চালিয়েছে ইরান। একই সময়ে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানেও ড্রোন হা-ম-লা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
সৌদি আরামকোতে হা-ম-লা:
বুধবার (৪ মার্চ) সকালে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় অবস্থিত আরামকোর বৃহত্তম শোধনাগারে এই ড্রোন হা-ম-লা চালানো হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, একটি ড্রোন শোধনাগারের স্থাপনায় আঘাত হেনেছে। প্রাথমিক তদন্ত শেষে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এই হা-ম-লা-য় তাৎক্ষণিকভাবে বড় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগে গত সোমবারও একই শোধনাগারে ড্রোন হা-ম-লা হয়েছিল, যার ফলে স্থাপনাটিতে আগুন ধরে যায় এবং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় আরামকো কর্তৃপক্ষ।
ইসরায়েলে হিজবুল্লাহর অ-ভি-যা-ন:
অন্যদিকে, ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ’ (আইএআই)-এর সদরদপ্তর লক্ষ্য করে সফল ড্রোন হা-ম-লা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বুধবার রাত ২টার দিকে অধিকৃত ফিলিস্তিনের কেন্দ্রে অবস্থিত এই প্রতিষ্ঠানে ড্রোন আঘাত হানে।
সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু:
হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে, লেবাননের শহরগুলোতে ইসরায়েলি আগ্রাসনের জবাবে তারা এই অ-ভি-যা-ন চালিয়েছে। আইএআই মূলত ইসরায়েলের যু-দ্ধ-বি-মা-ন, মি-সা-ই-ল প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন তৈরির প্রধান কেন্দ্র। হিজবুল্লাহ আরও দাবি করেছে যে, তারা ইসরায়েলের একটি ড্রোন নিয়ন্ত্রণকারী সামরিক ঘাঁটিতেও হা-ম-লা চালিয়েছে।
আঞ্চলিক অস্থিরতা:
ইরান ও তার মিত্রদের এই যুগপৎ হা-ম-লা মধ্যপ্রাচ্যের জ্বালানি নিরাপত্তা এবং সামরিক ভারসাম্যকে নতুন করে হুমকির মুখে ফেলেছে। বিশেষ করে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরাকে লক্ষ্যবস্তু করায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স ও এএফপি।


