মাইক্রোসফটের কার্যালয়ে হামলা করল ইরান
ইসরায়েলের বিরশেবা শহরে আইআরজিসি-র মি-সা-ই-ল হা-ম-লা। এতে আন্তর্জাতিক কোম্পানি মাইক্রোসফটের কার্যালয় থাকা একটি ভবন আ-ক্রা-ন্ত হওয়ার দাবি করেছে তেহরান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আ-গ্রা-স-নে-র জবাবে প্রতিশোধমূলক অ-ভি-যা-ন অব্যাহত রেখেছে ইরান। আজ সোমবার (২ মার্চ) কয়েক দফায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে মি-সা-ই-ল ও ড্রোন নিক্ষেপ করেছে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি অনুযায়ী, এবারের আ-ক্র-ম-ণে-র অন্যতম লক্ষ্যবস্তু ছিল বিরশেবা শহরের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কমপ্লেক্স।
১১তম দফার আ-ক্র-ম-ণ:
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসি আজ তাদের মি-সা-ই-ল ও ড্রোনের ১১তম ঢেউ ইসরায়েলের বিরশেবা শহর লক্ষ্য করে পরিচালনা করে। এই আ-ক্র-ম-ণে বিরশেবা শহরে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর একটি বিশেষ যোগাযোগ শিল্প কমপ্লেক্সকে টার্গেট করা হয়েছে।
আন্তর্জাতিক কোম্পানির কার্যালয়ে আঘাত:
তাসনিম নিউজ পরবর্তীতে একটি ভবনের ছবি প্রকাশ করে দাবি করেছে যে, তাদের মি-সা-ই-ল বিরশেবা শহরের এমন একটি ভবনে আ-ঘাত হেনেছে যেখানে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক কোম্পানির কার্যালয় অবস্থিত। ওই ভবনেই বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের আঞ্চলিক কার্যালয় রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ স্থাপনা টার্গেট:
ইরান জানিয়েছে, তারা বেছে বেছে ইসরায়েলের সামরিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেই টার্গেট করছে। আজকের এই হা-ম-লা-র মাধ্যমে ইসরায়েলি সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটানোর দাবি করেছে আইআরজিসি।


