ফের সৌদি আরবে ক্ষে-প-ণা-স্ত্র হামলা চালিয়েছে ইরান
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও প্রিন্স সুলতান মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইরান। সৌদি আরবের দাবি, আকাশেই সেই হা-ম-লা প্রতিহত করা হয়েছে।
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে ফের মি-সা-ই-ল হা-ম-লা চালিয়েছে ইরান। তবে সৌদি আরবের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ইরানি এই মি-সা-ই-লগুলো আকাশেই ধ্বংস বা প্রতিহত করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে রোববার (১ মার্চ) এই তথ্য জানানো হয়েছে।
মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আক্রমণ:
প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে বর্তমানে মার্কিন সৈন্যরা অবস্থান করছেন। সেই ঘাঁটি এবং রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে এই মি-সা-ই-লগুলো ছোড়া হয়। উপসাগরীয় অঞ্চলের একটি নির্ভরযোগ্য সূত্র এএফপিকে এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।
সৌদির পাল্টা দাবি:
নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্রটি জানিয়েছে, রোববার বিকেলের দিকে রিয়াদ বিমানবন্দর এবং প্রিন্স সুলতান বিমানঘাঁটির দিকে ধেয়ে আসা ইরানের সব মি-সা-ই-ল সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করা হয়েছে। তিনি আরও দাবি করেন, এই ঘটনার ফলে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়নি এবং কোনো ধরণের প্রা-ণ-হা-নি বা ক্ষ-য়-ক্ষ-তি-র ঘটনাও ঘটেনি।
প্রত্যক্ষদর্শীর বিবরণ:
বিমানবন্দরের কাছে থাকা একজন প্রত্যক্ষদর্শী এএফপিকে জানিয়েছেন, তিনি আকাশে মি-সা-ই-ল প্রতিহত করার দৃশ্য দেখেছেন এবং সেই সময় প্রচণ্ড বি-স্ফো-র-ণে-র বিকট শব্দ শুনেছেন। রিয়াদের পূর্বাঞ্চলের বাসিন্দারাও বড় ধরণের বি-স্ফো-র-ণে-র শব্দ শোনার কথা জানিয়েছেন।
সূত্র: এএফপি।


