ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা

দ্বিতীয় দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান; উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও আঘাত।

Feb 28, 2026 - 20:38
 0  52
ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের হামলা
×

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার পর এবার দ্বিতীয় দফায় বড় ধরনের প্রতিশোধমূলক আক্রমণ শুরু করেছে তেহরান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইসরায়েলের রাজধানী তেল আবিবে একাধিক শক্তিশালী বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি ইসরায়েলের কেন্দ্রস্থলে আঘাত হেনেছে বলে প্রাথমিক খবরে জানা গেছে।

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনে সহযোগিতা ও সমর্থন দেওয়ার অভিযোগে প্রতিবেশী আরব দেশগুলোর মাটিতেও প্রতিশোধমূলক আঘাত হানছে ইরান। বিশেষ করে যেসব দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেখানে একযোগে হামলা চালাচ্ছে ইসলামি প্রজাতন্ত্রের বাহিনী। ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা তাদের লক্ষ্যবস্তু।

ইরানের ছোড়া মিসাইলগুলো ইতোমধ্যে উপসাগরীয় দেশগুলোর বিভিন্ন স্থানে আঘাত হেনেছে। এতে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরান সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের সার্বভৌমত্বের ওপর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে।

সংঘাতের সূত্রপাত:

তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘ উত্তেজনার পর শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের তেহরানসহ পাঁচটি প্রধান শহর লক্ষ্য করে হামলা চালায়। এর কয়েক ঘণ্টার ব্যবধানেই ইরান পাল্টাপাল্টি এই ভয়াবহ আক্রমণ শুরু করে। পুরো মধ্যপ্রাচ্য এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।