যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: সাফ জানিয়ে দিলেন লারিজানি

ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান। ওয়াল স্ট্রিট জার্নালের দাবি প্রত্যাখ্যান।

Mar 2, 2026 - 12:34
 0  72
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: সাফ জানিয়ে দিলেন লারিজানি
×

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় পারমাণবিক আলোচনা শুরু করার বিষয়ে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় বসবে না ইরান।

এক্স-এ লারিজানির বার্তা:

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে লারিজানি অত্যন্ত কঠোর ভাষায় লিখেছেন, "আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করব না।" বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে মার্কিন প্রশাসনের প্রতি এটি তেহরানের একটি বড় ধরণের কূটনৈতিক জবাব বলে মনে করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যমের দাবি প্রত্যাখ্যান:

এর আগে মার্কিন সংবাদমাধ্যম 'দ্য ওয়াল স্ট্রিট জার্নাল' এক প্রতিবেদনে দাবি করেছিল যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হ-ত্য-য়া হওয়ার পর ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর উদ্যোগ নিয়েছেন লারিজানি। মার্কিন সংবাদমাধ্যমের সেই দাবিকেই এবার সরাসরি প্রত্যাখ্যান করলেন ইরানের এই প্রভাবশালী নেতা।

প্রেক্ষাপট:

শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অ-ভি-যা-নে ইরানের ব্যাপক ক্ষ-য়-ক্ষ-তি এবং সর্বোচ্চ নেতার শাহাদাতের পর দুই দেশের মধ্যে বৈরিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার ইঙ্গিত দিয়েছিলেন, তবে তেহরান আপাতত সেই পথ পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

সূত্র: আল জাজিরা।