ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা করল আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদদের মতে, এ বছর রমজান ৩০ দিন পূর্ণ হতে পারে। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদরা জানিয়েছেন, এ বছর পবিত্র রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে আগামী ২০ মার্চ (শুক্রবার) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান এই পূর্বাভাস দিয়েছেন।
ইব্রাহিম আল জারওয়ান জানান, আগামী ১৮ মার্চ (বুধবার) আরব আমিরাতের আকাশে চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই। ফলে এর পরদিন শাওয়াল মাস শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
তিনি আরও বিস্তারিত জানান:
১৯ মার্চ (বৃহস্পতিবার) স্থানীয় সময় সকাল ৫টা ২৩ মিনিটে শাওয়ালের নতুন চাঁদের জন্ম হবে।
সূর্যাস্তের পর প্রায় ২৯ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে অবস্থান করবে।
আবহাওয়া অনুকূলে থাকলে সেদিন চাঁদ দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
একই দিনে ঈদ হতে পারে বেশিরভাগ দেশে
আল জারওয়ান আশা প্রকাশ করেন, এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ওপর ভিত্তি করে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশেই রমজান শেষ এবং শাওয়াল মাস শুরু তথা ঈদুল ফিতরের তারিখ নিয়ে একই সিদ্ধান্তে পৌঁছাতে পারে। অর্থাৎ, ২০ মার্চই হতে পারে ঈদুল ফিতরের দিন।
চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে কমিটি
তবে জ্যোতির্বিজ্ঞানীদের এই পূর্বাভাস চূড়ান্ত নয়। সংযুক্ত আরব আমিরাতের নিয়ম অনুযায়ী, দেশিটির ‘মুন-সাইটিং কমিটি’ (চাঁদ দেখা কমিটি) ধর্মীয় রীতি ও সরাসরি পর্যবেক্ষণের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করবে।


