বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন: উদ্ধার কাজের পর এবার ব্যাপক ত্রাণ বিতরণ

বন্যা পরিস্থিতির শুরু থেকেই দেশের দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। উদ্ধার ও ত্রাণ বিতরণের পাশাপাশি খাগড়াছড়িতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতে কাজ করছে দলটির স্বেচ্ছাসেবী টিম।

Jul 13, 2026 - 20:16
 0  4
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন: উদ্ধার কাজের পর এবার ব্যাপক ত্রাণ বিতরণ
×

দেশের চলমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতে শুরু থেকেই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বন্যা কবলিত জেলাগুলোতে কেবল ত্রাণ সামগ্রী বিতরণই নয়, বরং সংকটের শুরুতে বাঁধ রক্ষা, পানিবন্দি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া এবং আটকে পড়া দুর্গতদের উদ্ধারে প্রথম থেকেই ঝাঁপিয়ে পড়েন দলটির নেতাকর্মীরা।

​পরিস্থিতি ক্রমশ অবনতির দিকে গেলে উদ্ধার কাজের পাশাপাশি ব্যাপকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে সংগঠনটি। এরই অংশ হিসেবে গত ১২ জুলাই (রবিবার) দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান চট্টগ্রামের বিভিন্ন বন্যা দুর্গত এলাকায় সশরীরে উপস্থিত হয়ে ত্রাণ বিতরণ করেন। একই সাথে তিনি সংশ্লিষ্ট সকল জেলার স্থানীয় নেতৃবৃন্দকে নিয়ে সমন্বিত ত্রাণ কার্যক্রমের দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও মাঠপর্যায়ের কাজ তদারকি করেন।

সাতকানিয়া ও বাঁশখালীতে ত্রাণ বিতরণ

মহাসচিবের নির্দেশনার ধারাবাহিকতায় গতকাল ও আজ সোমবার (১৩ জুলাই) জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারের নেতৃত্বে দুর্গত এলাকায় ব্যাপক ত্রাণ বিতরণ করা হয়েছে।

​আজ ১৩ জুলাই সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন দলের চট্টগ্রাম পশ্চিম জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) শাখার সহ-সভাপতি মামুন বিন মনির, সেক্রেটারি আবু বকর এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শূরা সদস্য আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

​এছাড়াও চট্টগ্রামের পশ্চিম বাঁশখালীর সরল ইউনিয়নে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউপি সভাপতি মাওলানা আহমদুর রহমান এবং ওলামা মাশায়েক নেতা মাওলানা শাহেদুর রহমানসহ অন্যান্য দায়িত্বশীলরা।

খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত

এদিকে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে বন্যার পাশাপাশি পাহাড় ধসের কারণে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। পার্বত্য খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড় ধসের ফলে ঝুঁকিতে পড়া ও আংশিক ক্ষতিগ্রস্ত হওয়া সাধারণ মানুষের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও মেরামতে নিরলস সহায়তা দিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার একটি বিশেষ স্বেচ্ছাসেবী টিম। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের এই মানবিক ও সাংগঠনিক কার্যক্রম দেশব্যাপী অব্যাহত থাকবে।