বংশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীর বংশালে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এতে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম।

Mar 9, 2026 - 19:12
 0  36
বংশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
×

পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বংশাল থানা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) রাজধানীর আগামাসিহ লেনে অবস্থিত আইএবি (IAB) মিলনায়তনে এই আয়োজন সম্পন্ন হয়।

আলোচনার বিষয়বস্তু:

অনুষ্ঠানে বক্তারা মাহে রমজানের গুরুত্ব, আত্মশুদ্ধি এবং তাকওয়া অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। রমজানের শিক্ষাকে কেবল ইবাদতের মধ্যে সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করার মাধ্যমে একটি ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানানো হয়।

উপস্থিত নেতৃবৃন্দ:

ইসলামী আন্দোলন বাংলাদেশ বংশাল থানা শাখার সভাপতি হাজী মোঃ শাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম।

​বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে ছদর মুফতি মাহমুদুল হাসান আসাদ।

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বংশাল থানা শাখার উপদেষ্টা মাহতাব উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব গোলাম রহমান, সেক্রেটারি হাজী জহির ইসলাম, আল-কারীম জুস এন্ড রেস্তোরাঁর চেয়ারম্যান হাজী মোঃ জুয়েল এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি বংশাল থানার কোষাধ্যক্ষ মোঃ মাসুদ খানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

দোয়া ও মোনাজাত:

রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একত্রে ইফতার গ্রহণ করেন।