রূপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
খুলনার রূপসা উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা ও উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
খুলনার রূপসায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপসা উপজেলা শাখার উদ্যোগে 'তৃণমূল প্রতিনিধি সম্মেলন-২০২৬' অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বেলা ৩টায় রূপসা উপজেলার ইলাইপুর মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সাবেক সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ ইমরান।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বর্তমান সভাপতি এস এম রেজাউল করিম সরদার এবং জেলা সেক্রেটারি আলহাজ শফিকুল ইসলাম।
উপস্থিতি ও সাংগঠনিক আলোচনা
সম্মেলনে রূপসা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল প্রতিনিধি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—আলহাজ আশরাফুল ইসলাম বিশ্বাস, আরজান আলী মেম্বার, আলহাজ মাওলানা জাহিদুর রহমান, আলহাজ মোহাম্মদ ইকরামুল হক, মাওলানা আব্দুস সাত্তার হালদার, মাওলানা মাসুদুর রহমান রউফি, আব্দুল হাফিজ শেখ, আবু মুসা লস্কর, হাফেজ আব্দুল কাদের, মাওলানা মাসুদুর রহমান, আবু সালেহ মেম্বার, মাওলানা জামাল উদ্দিন, আশরাফ আলী ফকির, আলহাজ লিয়াকত মোল্লা, আলহাজ গোলাম কিবরিয়া, মো. আল আমিন, মো. ফারুক খাজা ডাঙ্গা, আলহাজ আনিসুর রহমান, নুর ইসলাম, মো. মাহবুবুর রহমান, সেলিম সরদার, রমজান আলী মল্লিক লিটন, হাফেজ আব্দুল হালিম।
এ ছাড়া শ্রমিক নেতা মাওলানা মো. তাওহিদুল ইসলাম মামুন, যুব নেতা মাওলানা আনিসুর রহমান, ছাত্রনেতা মো. রাতুল, নাসিরুল্লাহ হুসাইন, আলামিন, ফয়জুল্লাহ, হুজাইফাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সম্মেলনে উপস্থিত ছিলেন।
তৃণমূল শক্তিশালীকরণের আহ্বান
সম্মেলনে বক্তারা সংগঠনের আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নে তৃণমূল পর্যায়কে আরও সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। একই সাথে দেশ ও জাতির বর্তমান রাজনৈতিক পেক্ষাপটে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সর্বস্তরের নেতাকর্মীদের মাঠে সক্রিয় ভূমিকা রাখার তাগিদ দেওয়া হয়।


